আমি বুঝতে পারি না । জনপ্রিয় হতে হলে কি করা লাগে ? ? অশ্লীলতা আর কটাক্ষ করে লেখা যদি , লেখকের লেখার মানদন্ড হয়ে থাকে ? তাহলে সেই লেখকের চেয়ে একটা অশিক্ষিত ,আর অক্ষর জ্ঞান হীন মানুষ -ই ভাল! অন্ততঃ নিজের গাধামী টা নিজের কাছে রাখতো ! বুঝে না , তাই কথাও বলে না ! লিখতে জানে না ! তাই লিখেও না। আর তাই কাউকে কটাক্ষ করার আর দৃষ্টতার প্রশ্ন ও আসে না । কেউ কেউ বলে উঠবে ? আরে কার ইশারায় লাফ দিচ্ছ ? কথা হল কে বলেছে সেটা বিষয় না ! বিষয় হল কথা গুলো সত্যি কি না ?? আসল কথা আসলেই কথা গুলো সত্য । একটা মানুষ কেমন করে কুরআনের আয়াত -কে বদলে দিয়ে কিংবা অনুরূপ ঢঙ্গে তামাশা করে । আর কি কোন ভাবে নিন্দা করার উপায় জানা ছিল না ??? যদি নাই থাকে তাহলে বলবো অনুর্বর মস্তিষ্ক নিয়ে লেখক হতে এসেছ কেন ? অখাদ্য গুলো মানুষ – কে গিলাতে ? আমি অবাক হই আমিই তো এতদিন তার মত লেখকের লেখার ভক্ত ছিলাম !! আচ্ছা শুধু ধর্মগ্রন্থ -কে কেন তোমার তামাশার উপাদান হিসেবে নিবে ?? হোক সেটা কুরআন ,বেদ , কিংবা বাইবেল ? না কেউ বলার নেই ? কেউ নেই । এখন আরেক সমস্যা ধর্মানুভুতির কথা বললেই বলে -ধর্ম কি এতোই টুনকো নাকি ? আমি যদি তাদের প্রশ্ন করি ভাই দেশ – কি এতোই টুনকো নাকি ?? যে কেউ কিছু বললেই তা দেশ বিরোধী কথা হয়ে গেলো ? তখন দেখা যাবে এরাই আবার বলবে ঐ মিয়া দেশ আর ধর্ম এক হল?? আমি বলি আমার কাছে এক । আমি আমার ধর্ম , ধর্ম -গ্রন্থ কে যে রকম শ্রদ্ধা করি ?? ভালবাসি ?? দেশকেও একইভাবে । এতে আমার কোন সন্দেহ নেই । একজন খৃষ্টান যেমন তার বাইবেলের অপমান সহ্য করবে না ? আমি একজন মুসলমান হিসেবে আমার কুরআনের অপমান আমি সহ্য করবো না !একজন সনাতন ধর্মাবলম্বীর মন্দির ভাঙ্গার কষ্টে আমি যেমন কষ্ট পেয়েছি । আর আমার আল্লাহ ঘর মসজিদের চৌকাঠ ভাঙ্গার কষ্টের কথা ,আমার কুরআনের অবমাননা করলে ?? বললে যদি আমি স্বার্থপর হয়ে যাই । আমি সে সার্থপর হতেও রাজী ।কেন ভাই আমি আমার কথা বলতে পারবো না ?? আমি তোমাদের ভাল লাগার কথা চিন্তা করে নয় ? নিজের কাছে নিজে ভাল থাকতে চাই । অন্যের কাছে ভাল সাজা যত সহজ ??নিজের কাছে ভাল থাকা ঠিক ততটাই কঠিন ।আজ থেকে আনিসুল হক কে বর্জন করলাম ! জানি অনেকেই বলবে আরে মিয়া?? তোমার মত পাঠকের সরে যাওয়া তার কিছুই হবে না । তাদের কে বলি বিন্দু বিন্দু জল থেকেই কিন্তু মহাসাগরের সৃষ্টি । খুব দুঃখ হয় এই ভেবে যে , আমাদের মানসিকতার পতন দেখে ।পরিশেষে আমি নিরুপায় হয়েই বলছি – আমার আল্লাহর বলে দেয়া কথা —
” আমি আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি ”
—( সুরা ইউসুফঃ আয়াত – ৮৬)—-
বিঃদ্রঃ [২৩ মার্চ ২০১৩ লেখা প্রথম আলো ব্লগে ** অজানা কোন কারণ বশত আমাকে ব্লগ থেকে ব্যান করা হয়েছে * *তাই এখানে লিখলাম ]